সরকারি-বেসরকারি অংশীদারত্বেই স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব

বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বেসরকারি স্বাস্থ্য খাতের ভূমিকা শুধু গুরুত্বপূর্ণই নয়, জরুরিও। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বেই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব। জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময়। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘এনগেজিং প্রাইভেট হেলথকেয়ার ইন দ্য ইউএইচসি এজেন্ডা’ শীর্ষক এক সভায় এ কথা বলেন বক্তারা। সভার আয়োজন করে […]
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা

জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বরাদ্দ জিডিপির ১ দশমিক শূন্য ২ শতাংশ। স্বাস্থ্য খাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়ার ইতিহাস নেই। বিদায়ী অর্থবছরের (২০২৫–২৬) সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশ। শুধু বাজেট বৃদ্ধি নয়, স্বাস্থ্য খাতে নতুন কিছু বিষয় […]
জুলাইয়ে ৩৬ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০৬

দেশে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে টানা সাত দিন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ৫৪। এর মধ্যে শুধু জুলাইয়ে মারা গেলেন ৩৬ জন। জুনে ১৩, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে মাসে একজন মারা যান। অর্থাৎ আগের ছয় মাসের দ্বিগুণ রোগীর মৃত্যু […]
দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা (সার্কুলার) জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। আট বছর আগে করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ‘ছিনতাইকারীর হাতে […]