বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বেসরকারি স্বাস্থ্য খাতের ভূমিকা শুধু গুরুত্বপূর্ণই নয়, জরুরিও। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বেই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব। জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময়।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘এনগেজিং প্রাইভেট হেলথকেয়ার ইন দ্য ইউএইচসি এজেন্ডা’ শীর্ষক এক সভায় এ কথা বলেন বক্তারা। সভার আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইউএইচসি ফোরাম। সহযোগিতায় ছিল জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ)।

বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বক্তারা আলোচনা করেন। বিশেষ করে ইউএইচসি বাস্তবায়নে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *